• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৭:৫৭ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

সকাল থেকে যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:৩৫

সকাল থেকে যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৪ নভেম্বর বুধবার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।

আরও পড়ুন

মোংলার পথে প্রধানমন্ত্রী

গাছের ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমিতি। তবে কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে।

রাজশাহী

১১ কেভি লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সদর দপ্তরের জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে দুই বাংলাদেশির জয়, অন্যদের কী অবস্থা?

এসময় মনু ব্যাপারীর ঢাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বন্ধ ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, বরিশুর বাজার, কুশিয়ারবাগ, হীরা কমিউনিটি সেন্টারের গলি, কদমতলী ডাচ-বাংলা ব্যাংক এলাকা, খালপাড় চড়াইল, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল এলাকায় বিদ্যুৎ থাকবে না।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

আরও পড়ুন

উৎপাদন বাড়াতে আধুনিক কৃষিপ্রযুক্তির কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মোংলার পথে প্রধানমন্ত্রী
মোংলার পথে প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:৪৯






আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২২

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৫০

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৩০