• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:২৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকার পথে প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে ৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ছেড়ে আসে।

এর আগে সকাল সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে হেলিকপ্টারটি অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।

তিনি বলেন, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে ৩ বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে: কৃষিমন্ত্রী

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪



রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৮:৪৪

খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর
খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪০