• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩০:৫২ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে: ববি হাজ্জাজ

১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৯

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে: ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে শিগগিরই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

১৮ নভেম্বর বুধবার গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।’

আরও পড়ুন

আল্লাহর ও রাসূলের হুকুম পালনের জন্য জীবন দিতে প্রস্তুত: ধর্মমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না; বরং খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, ‘সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে।’ শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:৪২