• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:৪৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে হাসপাতাল থেকে জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি

১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৬

মৌলভীবাজারে হাসপাতাল থেকে জব্দ করা হলো রোগী-স্বজনদের পান-সুপারি

অনলাইন ডেস্ক: মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

১৮ নভেম্বর বুধবার দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

হাসপাতাল সূত্র জানাগেছে, চিকিৎসাসেবা চলাকালীন ওয়ার্ডের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়।

আরও পড়ুন

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

এরপরও রোগী ও স্বজনরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছেন না। পান খাওয়ার পর হাসপাতালের বিভিন্ন স্থানে পানের পিক, চুন লাগিয়ে রাখছেন। এতে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব কারণে অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ‌‘হাসপাতালের পরিবেশ রক্ষার জন্য আমরা অভিযান পরিচালনা করেছি। এর আগে রোগী ও স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে তারা কেউ কথা শুনতে চান না। এজন্য আজ অভিযান পরিচালনা করা হয়েছে।’

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
দুদকের ৫ম তলায় আগুন, আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:৪২