• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:২০:২২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় শুরু হচ্ছে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল কনভেনশন

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫০:২৫

ঢাকায় শুরু হচ্ছে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল কনভেনশন

ডেস্ক রিপোর্ট: আগামী ১৮ থেকে ২০ নভেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল কনভেনশন (আইসিকিউসিসি-২০২৬)। এবারের প্রতিপাদ্য হচ্ছে “টেকসই উন্নয়নের জন্য কিউসিসি”।

১৫ নভেম্বর রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসটিকিউএমের সভাপতি ও আইসিকিউসিসি-২০২৬-এর কনভেনর এ কে এম শামসুল হুদা, উপদেষ্টা ইঞ্জিনিয়ার এ.এম.এম. খায়রুল বাশার, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম, বিএসটিকিউএমের মহাসচিব এম এম কবির, আইসিকিউসিসি-২০২৬-এর টেকনিক্যাল অ্যান্ড ইভ্যালুয়েশন কমিটির সদস্য মো. রকিবুল ইসলাম, বিএসটিকিউএম ও ইউএপির প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) যৌথভাবে এ আন্তর্জাতিক কনভেনশনের আয়োজন করছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) দল এবং প্রায় ৮ হাজার সদস্য এবারের কনভেনশনে অংশ নেবে। এর মধ্যে ১৪১টি দল সরাসরি (অনসাইট) এবং ৬৫২টি দল অনলাইনে তাদের উপস্থাপনা করবে।

১৯ ও ২০ নভেম্বর ইউএপি ক্যাম্পাসে অংশগ্রহণকারী দলগুলো উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন, ব্যয় হ্রাস এবং কর্মক্ষেত্রের সমস্যা সমাধানসংক্রান্ত বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন করবে। এসব উপস্থাপনা মূল্যায়ন করবেন দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক।

আরও পড়ুন

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে ২ জনকে গুলি

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক ও মরিশাস। এছাড়া বাংলাদেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।

জাপানের ইউনিয়ন অব জাপানিজ সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জেইউএসই)-এর সমন্বয়ে পরিচালিত আইসিকিউসিসি আন্তর্জাতিক অঙ্গনে ‘কোয়ালিটি অলিম্পিক’ নামে পরিচিত। কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (কিউসিসি) এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) চর্চার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ এবার তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক আয়োজনের স্বাগতিক হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএসটিকিউএমের সভাপতি ও কনভেনর এ কে এম শামসুল হুদা বলেন, “বাংলাদেশে তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক কনভেনশনের আয়োজন দেশের গুণগত মান আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা, অর্জন ও আতিথেয়তা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।”

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০

তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এ সময় ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের কাছে আইসিকিউসিসির পতাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM) সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি এবং জাতীয় কনভেনশনের মাধ্যমে দেশে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট চর্চার প্রসারে কাজ করে আসছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ