তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামীকাল ৯ নভেম্বর সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।৭ নভেম্বর শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবরা।সফরকালে ঢাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।তিন দিনের এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন ডাচেস। পাশাপাশি কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন ডাচেস অব এডিনবরা।এটিভি/এসআইআর