• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১০:২০ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৭:৫৭

রাজধানীতে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আজ বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সৌরবিদ্যুৎ প্রযুক্তির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনী আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য এক্সপোটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এই প্রথমবারের মতো এ সোলার এক্সপোর আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক্সপো চলাকালীন সৌরবিদ্যুতের বহুমুখী ব্যবহার, দেশব্যাপী এর সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বৃদ্ধি এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সোলার প্যানেল স্থাপনে জনগণকে উদ্বুদ্ধ করতে মোট চারটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪