• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪২:৩৮ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে মন্ত্রণালয়

১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫২:২৭

২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৮ অক্টোবর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডাকা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

এর আগে, ১৭ অক্টোবর শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে আমাদের যা যা জানার দরকার, সবকিছুই আমরা জানতে চেয়েছি। এখন ওনাদের উত্তর আসুক, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি বলতে পারব।

উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত ১৪ অক্টোবর বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই ২ বাংলাদেশি হলেন- নজরুল ইসলাম ও সুইটি আখতার।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:১৬




সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
সোমবার সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬