• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫৯:১৯ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৪:১৯

স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের একই ছাতার নিচে এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার। ২০২৮ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ১৫১টি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নির্মাণকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৫ অক্টোবর  বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সংক্রান্ত গবেষণা ফলাফল অবহিতকরণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসহ প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন জরুরি। তবে সব কিছু একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই প্রস্তাবনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ শুরু করতে হবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা এখন সময়ের দাবি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি ও সুস্থ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। এই খাতের বিভিন্ন কার্যক্রমকে সমন্বিত করে একটি কার্যকর কাঠামোর আওতায় আনতে হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭