• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:২০:১৪ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তীতে যাত্রীরা

১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৩১

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তীতে যাত্রীরা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আর্থিক সংকটে পড়েছেন। দাবিগুলো পূরণে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭