• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:০৮ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানান।

বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে সংলাপে দুই দেশের জনগণের প্রত্যক্ষ সুবিধা নিশ্চিত করতে একটি গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে ভারত গুরুত্ব দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হলো পারস্পরিক সমৃদ্ধি ও উন্নতির জন্য জনমুখী ফোকাস রেখে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পৃক্ততা বজায় রাখা। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে চলমান আলোচনার সময় আমরা বাস্তবসম্মত সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিচ্ছি।’

এর আগে, ঢাকায় ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ওই অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘শেখ হাসিনার ভারত আসার ব্যাপারে ভারতীয় সশস্ত্র বাহিনীর কোনো ভূমিকা ছিল না এবং বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে বিস্মিত করেছিল।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। সামরিক বিমানটি যখন ভারতে পৌঁছায়, তখন ভারত এর জন্য প্রস্তুত ছিল না। শেখ হাসিনা সে সময়ও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে জীবনের বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া খুব কম বিকল্পই খোলা ছিল। সে সময়কার পরিস্থিতিতে বিমানের অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২২:৪২