• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩২:১৭ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

নোবেল শান্তি পুরষ্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৫:১৯

নোবেল শান্তি পুরষ্কার আমারই পাওয়া উচিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে একাধিক সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে শান্তিতে নোবেল পুরস্কার তারই পাওয়া উচিত। তবে পুরস্কারটি শেষ পর্যন্ত তার হাতে উঠবে কি না, তা নিয়ে সংশয়ও আছে ট্রাম্পের। কারণ, নরওয়েজিয়ান নোবেল কমিটির নাকি একটি বদনাম আছে তার মতো মানুষকে পুরস্কার না দেওয়ার।

৭ অক্টোবর বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না নরওয়েজিয়ান নোবেল কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো মানুষদের হয়তো এই পুরস্কার না দেওয়ার একটি সুনাম বা ঐতিহ্য তাদের রয়েছে।’

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করে আসছেন ট্রাম্প। এদিনও তিনি বলেন, ‘এখনই নোবেল পাওয়ার উপযুক্ত সময়।’ গতবার পরোক্ষভাবে এই পুরস্কার পাওয়ায় তিনি সম্মানিত বোধ করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি এর যোগ্য আর কেউ নেই।

ট্রাম্প নরওয়েকে জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে তার হুমকি নোবেল পুরস্কার প্রত্যাখ্যানের সঙ্গে সম্পর্কিত।

এর আগে ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় মেডেলটি দেন তিনি। এ ঘটনাকে নিজের নোবেল পাওয়ার যোগ্যতার একটি উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অন্তত ৮টি আন্তর্জাতিক সংঘাত নিরসনে হস্তক্ষেপ করেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। এই ভূমিকার কারণেই নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা বলেছেন যে, তারাই ট্রাম্পকে মনোনীত করেছেন, যদিও তা যাচাই করার কোনো উপায় নেই।

সূত্র: দি হিন্দু

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২২:৪২