• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:১০:০৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৭

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে দুটি ক্যাম্প করা হবে।

৮ অক্টোবর বৃহস্পতিবার রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি এবং পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক কারবারি এবং মানবপাচারের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে এ জাতীয় ঘটনায় তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বিভিন্ন স্থান সিসিটিভির আওতায় আনা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবসন সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫