ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল ৭ অক্টোবর বুধবার। এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
৬ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হয়েছে ৪ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল না হওয়ায় বৈধ প্রার্থী ৬ জনই বহাল রয়েছেন। তবে তাদের মধ্যে কেউ চাইলে ৭ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ ৬ প্রার্থী হলেন- বিএনপির ওবায়দুল্লাহ মাসুম ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available