• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৭:২৯ (06-Oct-2026)
  • - ৩৩° সে:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল ৭ অক্টোবর বুধবার। এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।৬ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হয়েছে ৪ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল না হওয়ায় বৈধ প্রার্থী ৬ জনই বহাল রয়েছেন। তবে তাদের মধ্যে কেউ চাইলে ৭ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।বৈধ ৬ প্রার্থী হলেন- বিএনপির ওবায়দুল্লাহ মাসুম ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।