• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৩৭:৩৮ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৯:১০

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

২ অক্টোবর শুক্রবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ। দেশের গণমাধ্যমের বিকাশ ও আধুনিক অনলাইন সাংবাদিকতার প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫২