• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৬:৩৯ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রয়াত উপসচিব আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনা

২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:০১

প্রয়াত উপসচিব আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনা

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার বিভাগের প্রয়াত উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, মোহাম্মদ আশরাফুল আফসার একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার কথা সহকর্মীরা দীর্ঘদিন স্মরণ করবেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ গভীরভাবে শোকাহত। তিনি দায়িত্ব পালনে আন্তরিক ও কর্তব্যনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

দোয়া ও মোনাজাতে মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫১:৩৬






ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ
ব্যাংককে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারো মানুষ
২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০১:৩৫