• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৫০:৫৬ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৯:০৪

সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগের কোনো মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা বিতর্কের জন্ম দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (সালমান মুক্তাদির) বলেছেন তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিত। আবার বলছেন বিএনপি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নাই।

২৭ সেপ্টেম্বর রোববার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আমার দিকেও আঙ্গুলি নির্দেশ করা হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাকে উদ্দেশ্য করেতো বলতেই পারে- গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) আক্রান্ত হয়েছেন; সেটা আমরা দেখেছি। আমরা একটা প্রাথমিক তদন্ত করেছি এটা খুবই সংক্ষিপ্ত। এটা আরও বিস্তারিতভাবে করতে হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, হয়তো খুব শিগগিরি মামলা হতে পারে।

এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। যদিও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর সালমান মুক্তাদির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানকার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুর করা হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কর্মীদের কয়েকজনকে কাঁদতে দেখা যায়।

ভিডিওতে স্টুডিও দেখিয়ে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

আরও পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়কে স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬