• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৩০:০১ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৯:৪২

জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল
ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, ‘পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তীতে সময়ে যাতে নির্বাচন হয়, সেটি নিয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।’

তিনি বলেন, ‘আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখলাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলো পিছিয়ে যাওয়ার মতো বিষয়গুলোও রয়েছে। কাজেই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের কথা চিন্তা করছে ইসি।’

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং, বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।’

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০৬


রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৫





মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ৫ খাবার
২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:০৪