• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৯:৩৪ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪১

বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো- সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোষপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর ও তৎসংলগ্ন এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫


বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪১




অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:০১