• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৫:১৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:৫৫

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ এ আশ্বাস দিয়েছেন।

১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের অভিনন্দনপত্র মহাসচিবের কাছে হস্তান্তর করেন।

বৈঠকে ইসমাইল উলদ শেখ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের যথাযথ সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সংশ্লিষ্ট সবার জন্য ব্যাপক দুর্ভোগ বয়ে আনতে পারে।

এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নতুন মহাসচিবকে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান।

বৈঠকে ওআইসি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকার প্রশংসা করে মহাসচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া বাংলাদেশকে তাঁর ভবিষ্যৎ সফরের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে বলেও জানান ওআইসি মহাসচিব।

বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। চুক্তিভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা এবং শিক্ষাসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সদস্য দেশগুলো পারস্পরিকভাবে লাভবান হতে পারে বলে উভয় পক্ষ মত দেয়।

বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করায় মহাসচিবকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ। আগামী দিনগুলোতে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮