• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:২২:৪২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৬:১৮

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।

১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

এ সময় ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান উপ প্রেস সচিব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
পাবনায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৩

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
সিলেটে ৪৮ বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ
১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৩৩






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:০৯

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৪৪