• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩৯:৪০ (17-May-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

১৭ মে ২০২৬ দুপুর ১২:৩৬:২০

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজার ৮০০ বাংলাদেশি হজযাত্রী। এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

১৭ মে রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, ১৬ মে শনিবার দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গেছেন ৩০ হাজার ৮৪৪ জন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।

Ad

সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। হজ বুলেটিন অনুযায়ী, তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করে। হজযাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সহায়তায় কাজ করছে বাংলাদেশ হজ মিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
১৭ মে ২০২৬ দুপুর ০২:১০:৪৯




Follow Us