• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫২:০৮ (17-May-2026)
  • - ৩৩° সে:

নতুন উপাচার্য নিয়োগ ঘিরে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫

১৭ মে ২০২৬ দুপুর ০২:৫১:২৪

নতুন উপাচার্য নিয়োগ ঘিরে ডুয়েটে সংঘর্ষ, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক: নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

১৭ মে রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি পুরো ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন করা হয়েছে।

Ad
Ad

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত ১৪ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই একদল শিক্ষার্থী আন্দোলন শুরু করেন। ওই রাতেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

Ad

পরে রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামলে উপাচার্যের সমর্থনে আসা কিছু বহিরাগত ব্যক্তির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই প্রতিষ্ঠানের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাইরের কাউকে নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া উচিত।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত দুই দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রোববার সকালে সেই পরিস্থিতি আরও তীব্র আকার নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
১৭ মে ২০২৬ দুপুর ০২:১০:৪৯



Follow Us