• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০৬:৩৪ (28-Jul-2026)
  • - ৩৩° সে:

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল পুলিশ

২৮ জুলাই ২০২৬ রাত ০৮:৫০:১৮

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল পুলিশ

অনলাইন ডেস্ক: পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবিরের নামে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

২৮ জুলাই মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা করছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের মর্যাদাও ক্ষুণ্ন করছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় ব্যবহার করা হয়েছে মানেই সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা পেলে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
এক মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
২৮ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:১৬




Follow Us