• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৮:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-যমুনা মহাসড়কে গ্যাস লাইনে ফাটল, যান চলাচলে ধীর গতি

২৮ জুলাই ২০২৬ রাত ০৮:৪৪:৪৯

ঢাকা-যমুনা মহাসড়কে গ্যাস লাইনে ফাটল, যান চলাচলে ধীর গতি

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ চলাকালে গ্যাসের মেইন পাইপলাইন ফেটে উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

২৮ জুলাই মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণকাজের গভীর পাইলিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের জন্য ভারী যন্ত্র দিয়ে পাইলিং করা হচ্ছিল। মাটির নিচে থাকা গ্যাস সঞ্চালন লাইনের অবস্থান সঠিকভাবে চিহ্নিত না করায় অথবা যন্ত্রের অতিরিক্ত চাপের কারণে পাইপলাইনে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে উচ্চচাপের গ্যাস তীব্র শব্দ ও গন্ধ ছড়িয়ে বের হতে থাকলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

আজকের রাশিফল: ব্যাতিপতের সঙ্গে বরিয়ান যোগ, সম্পত্তি বাড়ার সুযোগ কাদের সামনে?

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন অর রশিদ জানান, বিকট শব্দে গ্যাসের প্রধান পাইপটি ফেটে যাওয়ার পর নিরাপত্তার স্বার্থে উত্তরবঙ্গগামী যানবাহনের গতি কমিয়ে দেওয়া হয়। এতে এলেঙ্গা ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রতিনিধি সোহেল রানা জানান, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি একটি প্রধান সঞ্চালন লাইন হওয়ায় তাৎক্ষণিকভাবে সরবরাহ বন্ধ বা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাইলিংয়ের সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান, গ্যাস কর্তৃপক্ষের টেকনিশিয়ানরা এসে দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭