• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:৪৫ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৫৩

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

তিনি বলেন, বাঁধনের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা। বাঁধন বাংলাদেশি সুনামধন্য অভিনেত্রী। তার ওপর হামলাকারীদের আমরা দেশে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেবো ইনশাআল্লাহ।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিন জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

একই সঙ্গে ইতালির ভেনিসে বাঁধনের ওপর বিগত সরকারের সমর্থকদের হামলা এবং জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতি পদ পাওয়ার বিষয়ে কথা বলেন তিনি।

বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে বক্তব্যের শুরুতেই স্বৈরাচারী হাসিনা সরকারকে হঠিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই যোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, বাঁধনের ওপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা, তা আসলে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপরই হামলা। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে এবং সর্বোচ্চ উদ্বেগের কথা জানানো হয়েছে।

তিনি বলেন, ইতালি পুলিশ ও ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাঁধনকে সব ধরনের কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের সঙ্গে ফোনে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী। এ ধরনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।

একই দিনে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্তের কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা ও গতিতে চলবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী মধ্যবর্তী প্রভাব বিস্তারকারী রাষ্ট্র  হিসেবে আত্মপ্রকাশ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫



জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:০৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০