• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৪:০৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

৩০ জুন ২০২৬ সকাল ১০:৩৯:৪০

প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

২৯ জুন সোমবার সন্ধ্যায় সংসদের দিনের অধিবেশন সমাপ্তি ঘোষণার পর প্রধানমন্ত্রীর আসনের কাছে গিয়ে তার সঙ্গে করমর্দন করেন বিরোধীদলীয় নেতা।

অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আসন থেকে উঠছিলেন, তখন ডা. শফিকুর রহমান এগিয়ে যান। দুই নেতা বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলেন এবং একে অপরের খোঁজখবর নেন।

এ সময় বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত সৌজন্য সংলাপে অংশ নেন। সরকারি ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার এই আন্তরিক করমর্দন ও কুশল বিনিময়ের সময় সংসদ কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮