• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৮:৫৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

২৮ জুন ২০২৬ দুপুর ১২:৩৫:৫৬

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক: জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শালদুধই শিশুর জন্য সবচেয়ে বড় ভিটামিন এ-এর প্রাকৃতিক উৎস। তাই এ বিষয়ে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

২৮ জুন রোববার রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে। এছাড়াও পানি, মধু, চিনি বা অন্যান্য সুষম খাবার খাওয়াতে হবে তাহলে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত হবে।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

তিনি আরও বলেন, আমাদের টিকার মান অত্যন্ত ভালো। এ বিষয়ে আমরা ইউনিসেফের সঙ্গে একটি কনফারেন্স করেছি। আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পরই উন্নতমানের এই টিকা সংগ্রহ করা হয়েছে। তাই আমরা আশ্বস্ত, দেশের মানুষকে সর্বোচ্চ মানের টিকাই খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই কার্যক্রম সারাদেশ ব্যাপী একযোগে চলবে, কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়। কেউ দ্বিতীয় দিনে টিকা নিতে না পারলে তৃতীয় দিনে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিনে টিকা খাওয়ানো হবে। অর্থাৎ কেউ যাতে বাদ না পড়ে, সে ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আমাদের হাতে লাল ও নীল মিলিয়ে ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে। এরমধ্যে আজকের ক্যাম্পেইনে বয়সভিত্তিক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ১ লাখ আইইউ নীল রঙের ৩৫ লাখ ৪ হাজার ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ লাখ আইইউ লাল রঙের ২ কোটি ২০ লাখ ৩১ হাজার ক্যাপসুল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আজ ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯