অনলাইন ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৬ জুন শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওইয়ং।
এর আগে, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী লালগালিচা অতিক্রম করে বিমানে আরোহন করেন।
গত সোমবার রাতে মালয়েশিয়া সফর শেষে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার দুপুরে হাই-স্পিড ট্রেনে তালিয়ান থেকে বেইজিংয়ে যান।
বেইজিং সফরকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও বৈঠক করেন তিনি। বেইজিংয়ে আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে, গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত ওই সফর শেষে তিনি চীন সফরে যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available