• ঢাকা
  • |
  • সোমবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:২২:৪৮ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

৩০ মে ২০২৬ বিকাল ০৪:২৪:০৩

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা জানান রাষ্ট্রপতি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা জানান রাষ্ট্রপতি।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর নীতি, ন্যায় ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জিয়া উদ্যানে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটি ঘিরে ২৫ মে থেকে আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০

Follow Us