ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা'র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক আডিতে করা এক পোস্ট থেকে জানা যায়, আজ ২৫ মে সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় এডিবির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available