নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ২৭ এপ্রিল সোমবার সকালে তিনি সড়কপথে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে আকাশপথে যশোরের উদ্দেশে যাত্রা করেন।


সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য প্রদান।

দিবসের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার যশোরে প্রথম সফর এবং সাম্প্রতিক সময়ের মধ্যে দ্বিতীয় সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোর শহর ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available