• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৫৭:৪০ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৮:০৩

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরে পৌঁছেছেন। ২৭ এপ্রিল সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি যশোর বিমান বন্দরে অবতরণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন উদ্বোধন করবেন তিনি।

খাল পুনঃখনন ছাড়াও এদিন তারেক রহমান আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। যা নিয়ে জেলাজুড়ে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

Ad
Ad

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তাঁর দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।

Ad

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরে বেলা সোয়া একটায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে যশোর জেলা বিএনপি গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে চলেছে। জেলাজুড়ে প্রতিদিনই সভা, মিছিল, লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলগুলোতে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু। জনসভাস্থলসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কর্মসূচিস্থলে সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অগ্রবর্তী দল যশোর পৌঁছে নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভাল করেছে। প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:২৪


লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
২৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৮:০৪





Follow Us