• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১১:৫০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের লক্ষ্যে সংসদ-সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

২৬ এপ্রিল রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি পাস করা হয়।

বিলটি পাস হওয়ার ফলে এখন থেকে এমপিরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে এমপিদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন আইনের ফলে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান এ বিশেষ সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০