• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০৭:১৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের লক্ষ্যে সংসদ-সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।২৬ এপ্রিল রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি পাস করা হয়।বিলটি পাস হওয়ার ফলে এখন থেকে এমপিরা আর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পাবেন না। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।এর আগে এমপিদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।নতুন আইনের ফলে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান এ বিশেষ সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।