নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
২৪ এপ্রিল শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে এক পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই নীতিকে সামনে রেখেই এই সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করার অঙ্গীকারও রয়েছে বর্তমান সরকারের।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইলের নিজ নির্বাচনী এলাকার প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারে খেলাধুলার উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রীর তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টায় দেশের ক্রীড়া খাত এগিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available