নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর থানার অটোরিকশা চালক জামাল হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’কে গ্রেফতার করেছে এসআরবি-১১।
৩ অক্টোবর শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুল ইসলাম রঞ্জু নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া এলাকার মো. কবির হোসেনের ছেলে।
এসআরবি-১১ জানায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশা চালক মো. জামালকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের দায়রা জজ ১ম আদালত আসামি মনিরুল ইসলাম ঘাতক রঞ্জু ওরফে ‘গাল পোড়া রঞ্জু’ ওরফে মনিরুল হক রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট জারি করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি আরও জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় একটি দল অভিযান চালিয়ে ফতুল্লা থানার ইদ্রাকপুর ফতুল্লা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মনিরুল ইসলাম রঞ্জুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available