• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪১:০৪ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪২:৪৫

বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২০ এপ্রিল সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা বগুড়ায় এটি তাঁর প্রথম সফর।

Ad
Ad

জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বগুড়াজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর নিজের পৈতৃক ভিটায় ফিরছেন সরকারপ্রধান—এ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এবং প্রেসক্লাব নতুন রূপে সেজে উঠেছে।

Ad

আজকের সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন, ই-বেইলবন্ড কার্যক্রম চালু, আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচনসহ একাধিক উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে তার দিনের সূচিতে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে—ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, চৌকিরদহ খাল খনন প্রকল্পের সূচনা, শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং পৈতৃক বাড়িতে সংক্ষিপ্ত অবস্থান। বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয়দের মধ্যে এ সফর নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই এটিকে শুধু রাজনৈতিক সফর নয়, বরং দীর্ঘদিন পর বগুড়ার উন্নয়নের নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন। বিএনপি নেতারাও আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক অগ্রযাত্রা নতুন গতি পাবে।

সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বগুড়া এখন যেন এক প্রত্যাশার শহর—যেখানে রাজনীতি, উন্নয়ন আর আবেগ মিলেমিশে তৈরি করেছে এক ভিন্ন আবহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের স্বর্ণের বাজারদর
আজকের স্বর্ণের বাজারদর
২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫২:৩৯

চীন সফরে গেছেন মির্জা ফখরুল
চীন সফরে গেছেন মির্জা ফখরুল
২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৯:০৪



Follow Us