নিজস্ব প্রতিবেদক: হজযাত্রীদের সেবায় কোনো ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।’
১৭ এপ্রিল শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি এবং ক্যাম্পের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই উড়াল দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করেছেন।
হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available