• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৮:৪৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪০:৫১

কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

১৪ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে তিনি কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

Ad
Ad

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে পৌঁছে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল তার। কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় সরাসরি সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। জানা গেছে, দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে ভাসানীর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

Ad

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সোমবার জানান, বিজয়ের মাত্র দুই মাসের মাথায় প্রধানমন্ত্রী তার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। এ কর্মসূচির মূল লক্ষ্য কৃষকদের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা।

তিনি বলেন, প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ৩০ লাখ কৃষককে এ বিশেষ কার্ডের আওতায় আনা হবে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষক কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়িত হবে। এগুলো হলো প্রাক পাইলটিং (পরীক্ষামূলক), পাইলটিং ও দেশব্যাপী কার্যক্রম।

কার্ড পাওয়া কৃষকরা যে ১০ ধরনের সুবিধা পাবেন

ন্যায্যমূল্যে কৃষি উপকরণ। ন্যায্যমূল্যে সেচ সুবিধা। সহজ শর্তে কৃষিঋণ। স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি। সরকারি ভর্তুকি ও প্রণোদনা। মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য। কৃষি বিষয়ক প্রশিক্ষণ। ফসলের রোগবালাই দমনের পরামর্শ। কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:০৩



বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:২০


রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২৭:৩৫






Follow Us