• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৫:০১ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী দুলু

১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:০৯

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী দুলু

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা যায়, সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসাদুল হাবিব দুলু। পরে দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

আরও পড়ুন

শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, এখনই প্রকাশ নয়

শায়রুল কবির খান জানান, বিকেল ৪টা ১০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে, তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০