• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪১:৩৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮

হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হাম এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত এই উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।

৮ এপ্রিল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছে ২১ শিশু। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ শিশু। এ সময় নতুন করে ১৮৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৫৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫ হাজার ২৪১ জন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক এই রোগের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪