• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৯:১৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি ফল প্রকাশ

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার

৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান ফল প্রকাশ করা হয়েছে। তবে ফলাফলে এবার বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষায় পাসের হার সর্বনিম্ন।

পরীক্ষায় অংশ নিয়েও অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উল্লেখযোগ্য একটি অংশ এবার উত্তীর্ণ হতে পারেননি।

আরও পড়ুন

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন। ২ বিষয় মিলিয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ২১ জন। ফলে ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা এবার সামগ্রিক ফলাফলেও বড় প্রভাব ফেলেছে।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এ বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী। অন্যদিকে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার আরও কম, ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪.৯২ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২১ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলও প্রকাশ করা হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন।

আজ ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

আরও পড়ুন

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?

এদিকে পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে ফেল করা বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি করা হবে। কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাকে সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২