• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০২:২৫:৪৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

২৪ মার্চ ২০২৬ দুপুর ০১:১৩:৩৬

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

২৪ মার্চ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোচনা হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ-এর ঋণের কিস্তি ও শর্ত ইস্যু নিয়েও।

আরও পড়ুন

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি

এ সময় আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩