• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১৩:০৬ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

এমপি নির্বাচনে ‘নৌকা’ স্থগিত, ব্যালটে যুক্ত হচ্ছে ‘না’ ভোট

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১১:০০

এমপি নির্বাচনে ‘নৌকা’ স্থগিত, ব্যালটে যুক্ত হচ্ছে ‘না’ ভোট

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের জন্য ব্যালটে ‘না’ প্রতীক রাখার বিধান যুক্ত করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর ৯ নম্বর বিধির ১ নম্বর উপবিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা।

নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ প্রতীক যুক্ত হয়ে মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে। তালিকায় আনারস, আপেল, আম, ঈগল, উট, গামছা, গোলাপ ফুল, ঘুড়ি, ট্রাক, ডাব, বই, বাঘ, রকেট, রিকশা, লাঙল, একতারা, কলম, কাস্তে, কুড়াল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, ধানের শীষ, নোঙ্গর, ফুটবল, মশাল, মাছ, মোটরসাইকেল, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রয়েছে। ‘নৌকা’ প্রতীক তালিকায় থাকলেও সেটি স্থগিত রাখা হয়েছে।

নির্বাচনী ব্যয়সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধানে প্রার্থীর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁর নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া প্রার্থীদের হলফনামার ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। স্বামী বা স্ত্রী, সন্তান এবং অন্যান্য নির্ভরশীল ব্যক্তিদের আয়করসংক্রান্ত তথ্য দাখিলের বিষয়টি ঐচ্ছিক করা হয়েছে। ফৌজদারি মামলার তথ্যের ক্ষেত্রে ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে। নতুন ব্যাখ্যায় আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা অভিযোগ গঠন করেছে—এমন আসামিকে ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

সংশোধিত বিধিমালার মাধ্যমে নির্বাচনী প্রতীকের তালিকা ও একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধানসহ নির্বাচনী প্রক্রিয়ার কয়েকটি বিষয়ে নতুন নিয়ম কার্যকর করল ইসি।

সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৯১ জন গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৩৩



রাঙামাটিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮
রাঙামাটিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:০৩