• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৩৬:১৩ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:০৩

রাঙামাটিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৮

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াবাসহ গ্রেফতার মাহাবুব আলম (৩৮) রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আরও পড়ুন

ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবুকে (৩৬) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দাঙ্গার অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. আবুল কালামকে (৪২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১