• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ সকাল ১০:০৮:৪৯ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:১৭:২২

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৬ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

Ad

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন তিনি।

শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ২০০০ সালে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে ‘দ্য রাইট টু লাইফ’ অর্থাৎ, মানুষের জীবনের অধিকার, মানবাধিকার ও সাংবিধানিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে জনস্বার্থ, মানবাধিকার ও সংবিধান বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন মামলার প্যানেল আইনজীবী ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:১০

নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:১০




২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৮:৪০

আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩২:৩২




Follow Us