নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
৬ এপ্রিল সোমবার রাজধানীর মহাখালীতে রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় ‘রূপায়ণ সেন্টারে’ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানান রিহ্যাব নেতারা।


এ সময় রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে রিহ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনের পরিচালক এমদাদুল হক, মোবারক হোসেন, রাগিব আহসান এবং মোহাম্মদ আলীমুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, নওরীন জাহান মিতুন ও সাইফ আলী খাঁন অতুল।
এ ছাড়াও অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওয়ালিদ মুখাই আলী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে রিহ্যাব নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
তারা আশা প্রকাশ করেন, লিয়াকত আলী খাঁন মুকুলের বলিষ্ঠ নেতৃত্বে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের হৃদয়ে আরও শক্ত অবস্থান করে নেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available