• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ সকাল ১১:১৭:৪৩ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৬:১১

দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে তিন দিনের দিল্লি যাচ্ছেন। এই সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন।

৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

Ad
Ad

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরকালে খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Ad

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের আলোচনায় ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

বিশেষ করে, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও পারস্পরিক সুফলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার দিকেই জোর দেওয়া হবে।

এই সফরটি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু হবে। পরদিন ৮ এপ্রিল তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাবেন। 

বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দিল্লির সফর শেষে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এয়ার মরিশাসের একই উড়োজাহাজে করে মরিশাসে যাচ্ছেন। ৯ এপ্রিল সকাল আটটায় বাণিজ্যিক বিমানের ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে দিল্লি ছাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
নিজেকে নিয়ে যা বললেন সুনেরাহ
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৭:১০




২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৮:৪০

আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি: ট্রাম্প
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৭ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩২:৩২


Follow Us